২৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৭তম (অধিবর্ষে ১১৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৮ দিন বাকি রয়েছে।
১০৬৪ – আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন।
১৫২৬- মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন।
১৫৬৫- ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ “সেবু” স্থাপিত হয়।
১৬৬৭- অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
১৮৭৮ – কলকাতা বিশ্ববিদ্যালয় নারীশিক্ষা দানের ব্যবস্থা করে ও নারীদের এন্ট্রান্স পরীক্ষায় বসার সম্মতি প্রদান করে।
১৯০৮ – লন্ডনে আধুনিক যুগের অলিম্পিকের চতুর্থ আসরের পর্দা ওঠে।
১৯৫০ – ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
১৯৬০ – টোগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
১৯৬১ – পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭২- অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
১৯৭৭ – আফগানিস্তানে জেনারেল আব্দুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
১৯৮৯ – বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
১৯৯২ – রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
২০১০ – বাংলাদেশি স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
১৭৩৭ – এডওয়ার্ড গিবন, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।
১৭৫৯ – মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
১৭৯১ – স্যামুয়েল মোর্স, মার্কিন উদ্ভাবক ও চিত্রশিল্পী। (মৃ.০২/০৪/১৮৭২)
১৮২০ – হার্বার্ট স্পেনসার ইংরেজ দার্শনিক ও জীববিজ্ঞানী ।(মৃ.০৮/১২/১৯০৩)
১৮২২ – ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৮৭৫ – ফ্রেডরিক ফেন, আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার। (মৃ. ১৯৬০)
১৮৮১ – শরচ্চন্দ্র পণ্ডিত, দাদাঠাকুর নামে সুপরিচিত মফস্বল বাংলার বলিষ্ঠ সাংবাদিকতার ধারার স্রষ্টা,কৌতুক কবি।(মৃ.২৭/০৪/১৯৬৮)
১৮৯৭ -প্রবোধচন্দ্র সেন, বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ।(মৃ.২০/০৯/১৯৮৬)
১৯১২ – জোহরা সেহগল, ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন। (মৃ.১০/০৭/২০১৪)
১৯৩২ – আনুক এমে, ফরাসি অভিনেত্রী।
১৯৩৬ – স্যার ফজলে হাসান আবেদ, বাংলাদেশী সমাজকর্মী ও বিশ্বের বৃহত্তম বেসরকারী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
১৯৩৬ – খালিদ ওয়াজির, পাকিস্তানের টেস্ট ক্রিকেটার।
১৯৩৭ – স্যান্ডি ডেনিস, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ১৯৯২)
১৯৪১ – ফেতহুল্লাহ গুলেন, তুর্কি ধর্মপ্রচারক, লেখক, শিক্ষক এবং মুসলিম চিন্তাবিদ।
১৯৫৪ – ফ্রাঙ্ক বাইনিমারামা, ফিজিও কমান্ডার, রাজনীতিবিদ ও ৮ম প্রধানমন্ত্রী।
১৯৫৫ – এরিক স্মিডট, আমেরিকান ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী।
১৯৬৬ – পিটার ম্যাকইনটায়ার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৭৬ – ওয়াল্টার পান্ডিয়ানি, উরুগুয়ের ফুটবলার।
১৯৮০ – সয়বিলে বামের, অস্ট্রীয় টেনিস খেলোয়াড়।
১৯৮৬ – দিনারা সাফিনা, রাশিয়ান টেনিস খেলোয়াড়।
১৯৮৯ – লার্স বেন্ডের, জার্মান ফুটবলার।
১৯৮৯ – সেভেন বেন্ডের, জার্মান ফুটবলার।
১৯৯০ – মার্টিন কেলি, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৯১ – ইসহাক কুয়েন্কা, স্প্যানিশ ফুটবলার।
১৫২১ – ফার্ডিনান্ড ম্যাগেলান, পর্তুগিজ নাবিক ও নৌপথে পৃথিবী ভ্রমণকারী প্রথম ব্যক্তি।
১৭৯৪ – অ্যালো-ওয়েলস ভাষাতত্ববিদ উইলিয়াম জোন্স (ভাষাতাত্ত্বিক)। (জ. ১৭৪৬)
১৮৮২ – রালফ ওয়ালদু এমারসন, বিখ্যাত মার্কিন লেখক ও চিন্তাবিদ।
১৯১৫ – আলেকজান্ডার সচরিয়াবিন, রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৯৩২ – হার্ট ক্রেন, আমেরিকান কবি।
১৯৩৫ – প্রমথনাথ বসু,বাঙালি ভূতত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী। (জ. ১৮৫৫)
১৯৩৬ – কার্ল পিয়ারসন, ইংরেজি গণিতবিদ, জীববিজ্ঞানী ও দার্শনিক।
১৯৩৭ – আন্তোনিও গ্রামশি, ইতালিয়ান সমাজবিজ্ঞানী, ভাষাবিদ এবং রাজনীতিবিদ। (জ. ১৮৯১)
১৯৬০ – রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। (জ. ১৬/০৩/১৮৮০)
১৯৬২ – এ. কে. ফজলুল হক, বাঙালি রাজনীতিবিদ।
১৯৬৮ – শরচ্চন্দ্র পণ্ডিত, দাদাঠাকুর নামে সুপরিচিত মফস্বল বাংলার বলিষ্ঠ সাংবাদিকতার ধারার স্রষ্টা,কৌতুক কবি। (জ. ২৭/০৪/১৮৮১)
২০০৯ – ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
২০১৪ – ভুজাডিন বসকোভ, সার্বীয় ফুটবলার, কোচ ও ম্যানেজার।
২০১৭ – বিনোদ খান্না, ভারতীয় অভিনেতা। (জ. ৬/১০/১৯৪৬)
২০১৯ – মাহফুজ উল্লাহ, বাংলাদেশি লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ।
Leave a Reply