ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস: প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ

আজ ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা হবে: ভোট গ্রহন ৪মে 

সৃষ্টি ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৩০৯ বার পড়া হয়েছে

আজ ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা হবে: ভোট গ্রহন ৪মে 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা হবে: ভোট গ্রহন ৪মে

আজ বৃহস্পতিবার ১ম ধাপে ১৫৩ উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা হবে।  ৪ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে দেশের ১৫৩ টি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ করা হবে ব্যালট ও ইভিএমে।

আজ বুধবার (২০ মার্চ) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।এদিকে উপজেলা পরিষদ নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধিত গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেট প্রসঙ্গে অতিরিক্ত সচিব জানান,তাতে সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালায় ইসির পাঠানো সব প্রস্তাবই গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। ইসির প্রস্তাব অনুযায়ী, প্রার্থীদের জন্য জামানত ১০ গুণ বাড়ানো হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমর্থনসূচক তালিকা জমার বিধান তুলে দেয়া হয়েছে।

এতে স্বতন্ত্র প্রার্থীদের ভোটে অংশ নেয়া সহজ হবে। প্রচারণায় রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় জন সংযোগও করতে পারবেন।

এ ছাড়া আরপিওর ২৫ ধারা অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে। কোনো ভোটকেন্দ্রে অনিয়ম হলেই প্রিসাইডিং কর্মকর্তাকে ওই কেন্দ্রের ভোট বন্ধের ক্ষমতা দেয়া হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলন করে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে ও ১৮ মে হবে ৩য় ধাপের ভোট। সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট। সারা দেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫ টি।

সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার ও ধাপে-ধাপে এই নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা হবে: ভোট গ্রহন ৪মে 

আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪