ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগোয়ায় বর্ণাঢ্য উদ্বোধনে ২০তম এশিয়ান গেমস, লড়বে টিম কাতার তিন দফা দাবিতে রাজপথে সিকৃবি ও গবি শিক্ষার্থীরা সৌদিতে হুতি হামলা: প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত আঙ্কারা ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০ আইফোন ছিনতাইয়ের ঘটনায় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৩ ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে সংবর্ধনার মঞ্চে ওয়ারিনা ১৪ ঘণ্টায় মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করল বিষণ্ণ মেঘ আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো সংসার

৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই বহুপক্ষীয় সফরে সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছেন ৩৫ জন। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র সচিব জানান, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন অর্জন, অর্থনৈতিক সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ৩৫ জনের এই প্রতিনিধিদলে থাকছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বিশেষ রাজনৈতিক সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক বা সাক্ষাতের সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, “বহুপক্ষীয় সফরের কর্মসূচিতে অনেক সময় বিভিন্ন বিষয় যোগ-বিয়োগ হতে পারে।” প্রধানমন্ত্রী ঠিক কতদিন নিউইয়র্কে থাকবেন, সে প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, ততদিনই নিউইয়র্কে থাকবেন সরকারপ্রধান।”

আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আবার একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করবেন, যা বাংলাদেশের জন্য একটি বিরল ও ঐতিহাসিক মুহূর্ত। এটি একদিকে যেমন মর্যাদা ও গৌরবের, অন্যদিকে বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে প্রথম অংশগ্রহণ। এই সফরের মাধ্যমে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার বড় সুযোগ তৈরি হবে।

সফরকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের গণতান্ত্রিক পথ ও সুশাসন প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন সরকারপ্রধান। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে দুটি সাইডলাইন ইভেন্টেরও আয়োজন করা হয়েছে। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬