ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের কর অঞ্চল দিনাজপুরে ২৭ জন নিয়োগ: আবেদন শুরু ১৫ নভেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সারা দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২১৭৭৬ বার পড়া হয়েছে

ছবি পেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সারা দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

একাত্তরের ২৫ মার্চের নির্মম গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত পালন করা হবে।

সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচির সময় সারা দেশে প্রতীকীভাবে সব ধরনের আলো নিভিয়ে রাখা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

পড়ুন>> উলিপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রেতার জরিমানা

এছাড়া দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসে এই রাত ‘কালরাত’ হিসেবে পরিচিত। পরবর্তীতে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সারা দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

আপডেট সময় : ১২:০০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬