ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপের ওপর ত্রাস ছড়ালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দিনের শুরুতেই নতুন বলে জোড়া আঘাত হানেন তিনি। ইনিংসের শুরুতে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করার পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান। যদিও হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও রিভিউ নিয়ে বেঁচে যান জশুয়া বিশপ।

তবে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি বিশপ। শেষ পর্যন্ত তাকে আউট করেই নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন হাসান। তার তোপের মুখে একে একে ফিরে যান কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রস্টন চেইস ও জশুয়া বিশপ। টেস্ট ক্যারিয়ারে এটি হাসানের পঞ্চম ফাইপার হলেও দেশের মাটিতে এই প্রথম তিনি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে তিনি শেষবার পাঁচ উইকেট শিকার করেছিলেন।

এদিকে হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ের পাশাপাশি মেহেদী হাসান মিরাজও পেয়েছেন সাফল্য। বাংলাদেশি কোনো স্পিনার হিসেবে এই ম্যাচে প্রথম উইকেট তুলে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিরোধ গড়ে তোলা জাস্টিন গ্রিভস মিরাজের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে লাইন মিস করেন। বলটি অফ স্টাম্পে আঘাত করলে ৫১ রান করা গ্রিভসের ইনিংস সেখানেই শেষ হয়। মিরাজের এই উইকেটটি ছিল এই ইনিংসে বাংলাদেশের কোনো স্পিনারের প্রথম সাফল্য।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ১২:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬