হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব‍্যবহৃত ট্রাক্টর জব্দ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব‍্যবহৃত ট্রাক্টর জব্দ  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব‍্যবহৃত ট্রাক্টর জব্দ 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব‍্যবহৃত ট্রাক্টর জব্দ 

 

 

হারাগাছে অবৈধ বালু পরিবহনে ব‍্যবহৃত ট্রাক্টর জব্দ

 

 

 

কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় অবৈধভাবে বালু মাটি উত্তোলন করে পরিবহণের ঘটনায় দুইটি ট্রাক্টর (কাঁকড়া গাড়ি) জব্দ করেছে পুলিশ।

 

 

এ ব্যাপারে হারাগাছ মেট্রো থানা পুলিশ বাদী হয়ে বালু মহল আইনের ধারায় বালু উত্তোলন চক্রের তিন জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাত ১০ জনের নামে মামলা করেছে।

পড়ুন>> কাউনিয়ায় মরা তিস্তায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

 

 

 

হারাগাছ মেট্রো থানার এসআই রহুল আমিন জানান, উপজেলার হারাগাছ পৌর সভার চরাঞ্চল শাখারীপাড়া গ্রামে  প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদী জমি থেকে স্থানীয় এক ব্যক্তি অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর (কাঁকড়া গাড়িতে) পরিবহের মাধ্যমে বিক্রি করছে ।

 

 

 

 

এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যার আগে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছিলে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বালু বোঝাই ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বালু বোঝাই দুইটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

 

 

 

হারাগাছ মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক চৌহান জানান, একটি অসাধু চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। পরিবেশ রক্ষায় এবং ফসলি জমির ক্ষতির আশংকা রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের টিম অভিযান চালিয়ে দুইটি ট্রাক্টর জব্দ করেছে।

 

পড়ুন>>বাংলা নববর্ষ উপলক্ষে ফেনীতে এবি পার্টির ফ্রী মেডিকেল ক্যাম্প

 

ওসি আরো বলেন,প্রশাসনের অনুমতি না নিয়ে আবাদী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে হারাগাছ পৌর এলাকার বাংলাবাজার এলাকার অসাধু বালু ব্যবসায়ী বাবু মিয়া (৪৬), টশারবাজার মধ্য ঠাকুরদাশ গ্ৰামের ট্রাক্টর চালক সাদ্দাম হোসেন (২৫), মেনাজবাজার গাছবাড়ির ট্রাক্টর চালক আশিক (২২) ও অজ্ঞাত দশজনসহ ১৩ জনের বিরুদ্ধে বালুমহাল আইনে ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!