সুবর্ণচরে এসএসসি পরিক্ষায় প্রক্সি, ১ জনের কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুবর্ণচরে এসএসসি পরিক্ষায় প্রক্সি, ১ জনের কারাদণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সুবর্ণচরে এসএসসি পরিক্ষায় প্রক্সি, ১ জনের কারাদণ্ড

সুবর্ণচর থেকে আহসান হাবীব
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
 এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে আলমগীর হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে ১ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেতী সর্ববিদ্যা। এই অভিযোগে আসল পরীক্ষার্থী আব্দুর রহমান স্বপনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর ) সকালে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন উপজেলার চরজব্বার ইউনিয়নের চর পানাউল্যাহ গ্রামের আক্তার হোসেন এর ছেলে। আলমগীর হোসেন উপজেলার সৈকত সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। আসল পরীক্ষার্থী চরজুবিলী ইউনিয়নের জুবিলী গ্রামের জসিম উদ্দীন এর ছেলে। সে জুবিলী হাবিব উল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, বৃহস্পতিবার সকালে গনীত বিষয় পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে প্রক্সি দেওয়ার সময় ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার অপরাধ বিবেচনা করে তাকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৩ ধারায় ১ বছর কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আসল পরীক্ষার্থী আব্দুর রহমান স্ববপনকে বহিষ্কার হয়েছে। চরজব্বার থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুয়া পরীক্ষার্থী আলমগীর হোসেন কে ১বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হলে আসামীকে গ্রেপ্তার করে আদালত প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!