সিংড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজের অফিস সহায়ক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিংড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজের অফিস সহায়ক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

সিংড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজের অফিস সহায়ক আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২
সিংড়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজের অফিস সহায়ক আটক

নাটোর থেকে  মোস্তফা প্রামানিক : নাটোরের সিংড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চামারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক আব্দুল খালেককে (৫৮) আটক করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয়রা আটক করে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

আটক আব্দুল খালেক হাতিয়ান্দহ ইউনিয়নের হাসিঘাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, চামারী ডিগ্রী কলেজের অফিস সহায়ক আব্দুল খালেক একাদ্বশ শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। বুধবার কলেজ চলাকালীন সময়ে লাইব্রেরিতে সেই ছাত্রীকে শ্লীলতাহানি করলে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেয়।পু লিশ তাঁকে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী ছাত্রী বলেন, আব্দুল খালেক প্রায়ই আমাকে কুপ্রস্তাব দেয়। তাঁকে অনেকবার নিষেধ করেছি তারপরেও বুধবারে কলেজে তিনি আমাকে শ্লীলতাহানি করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত আব্দুল খালেক বলেন, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। কলেজের অফিসরুমে বসে থাকার সময় অসাবধানতাবশত ঐ ছাত্রীর পায়ের সঙ্গে পা লেগেছে। শুধু এতটুকুই।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা অফিস সহায়ক আব্দুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!