ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে আবার জয়ে ফিরল বার্সেলোনা এসএসএস-এ ১৭৮২ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি কাতারে ৩৩ হাজার প্লটে আধুনিক অবকাঠামোর মেগা পরিকল্পনা পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, গাড়ি জব্দ ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার সম্ভাবনা প্রধানমন্ত্রী |: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বাংলাদেশকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজ অধিনায়কের বাসায় ডিজে পার্টি ও মাদক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহির বরখাস্ত জাতীয় ক্রিকেট লিগ: মিঠুন ও নুরুলের শতকে প্রথম দিন খুলনার২২০ রান

আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে আবার জয়ে ফিরল বার্সেলোনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১১ ম্যাচে ৪৯টি গোল করে দুর্দান্ত গতিতে এগোচ্ছিল বার্সেলোনা। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মাঠে ৪-২ গোলের ধাক্কা এবং এরপর রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলের হারে সেই গতি কিছুটা স্থবির হয়ে পড়ে। তবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আলাভেসকে পেয়ে আবারও চেনা রূপে ফিরেছে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের জালে গোলবন্যা ভাসিয়ে ৬-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করেছিল ৪৯ গোল। সেটা মুখ থুবড়ে পড়ে পিএসজির সামনে, প্যারিসে ৪-২ গোলের সেই হারের পর বার্সা রিয়াল মাদ্রিদের কাছেও হেরেছিল ২-১ গোলে। টানা দুই হারের গ্লানি ভুলেছে প্রতিপক্ষের জালে একে একে ৬ গোল জড়িয়ে, ৬-১ গোলের জয় নিয়ে আবারও জয়ে ফিরেছে দলটি। মৌসুমের শুরুটা বার্সেলোনা দুর্দান্তই করেছিল।

আলাভেসের বিরুদ্ধে এই দাপুটে জয়ে মূল ভূমিকা রাখেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। তারা দুজনই জোড়া গোল পান। অন্য দুটি গোল করেন ফের্মিন লোপেজ ও বদলি নামা অ্যান্টনি গর্ডন। ম্যাচের আট মিনিটেই পেদ্রির থ্রু বল ধরে ফের্মিনের সহায়তায় বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। এরপর ২৩ মিনিটে ইয়ামালের পাস ধরে দুরূহ কোণ থেকে ব্যবধান ২-০ করেন ফের্মিন লোপেজ। যদিও এর মাঝে আবদে রেব্বাখ, আনহেল পেরেজ ও লুকাস বোইয়ে সহজ সুযোগ হাতছাড়া করায় ম্যাচে ফিরতে পারেনি আলাভেস। তবে সফরকারীরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। ২৩ মিনিটে আসে দ্বিতীয় গোল।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণ আরও তীব্র করে বার্সেলোনা। ৪১ মিনিটে ফের্মিনের পাস থেকে রাফিনিয়া দারুণ শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। এর কিছুক্ষণ পরেই যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু শটে ইয়ামাল বল জালে পাঠালে ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচের ৬৪ মিনিটে গাব্রিয়েল জেসুসের পাস থেকে ইয়ামাল আবার চিপ করে লক্ষ্যভেদ করেন; ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সাহায্যে নিশ্চিত হয় সেই গোল। ৮১ মিনিটে আলাভেসের আন্দের গেবারাকে ছাড়িয়ে বক্সে ঢুকে চিপ শটে গোলরক্ষক সিভেরাকে পরাস্ত করে ষষ্ঠ গোল যোগ করেন বদলি নামা গর্ডন। একা গোলরক্ষকের মুখোমুখি হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সুন্দর কার্ল করা শটে গোল করেন। তবে পরের গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬৪ মিনিট পর্যন্ত।

ম্যাচের ৮৪ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার রদ্রির ভুল ব্যাকপাসের সুযোগ নিয়ে মারিয়ানো দিয়াজ জোয়ান গার্সিয়াকে পরাস্ত করলে একটি গোল শোধ করে আলাভেস। এর ফলে শেষ পর্যন্ত ক্লিন শিট ধরে রাখতে পারেনি বার্সা। তবে এই জয় কোচ হান্সি ফ্লিকের জন্য এক বিশেষ অর্জন বয়ে এনেছে। বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১০০তম জয়। মাত্র ১৩০ ম্যাচে শততম জয়ের এই মাইলফলকে পৌঁছালেন তিনি, যেখানে তাঁর চেয়ে দ্রুততম সময়ে (১২৬ ম্যাচে) এই কীর্তি রয়েছে কেবল লুইস এনরিকের।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে আবার জয়ে ফিরল বার্সেলোনা

আপডেট সময় : ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬