জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র ও অপরাজনীতি প্রতিহত করার লক্ষ্যে জামালপুরে সরিষাবাড়ী প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশনায় এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎতের নেতৃত্বে সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে এ প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে সমবেত নেতৃবৃন্দ বিএনপি-জামাতের অবৈধ হরতাল ও অবরোধ সহ সকল ষড়যন্ত্র ও অপরাজনীতি বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তি সমাবেশ করে।
উক্ত শান্তি সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম(জিএস)এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, মহাদান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান নান্নু, উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, পৌর ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ রাব্বি ও ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম
প্রমুখ।
এছাড়াও পৌর আওয়ামী লীগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply