জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে পৌরসভার ইস্পাহানী এলাকার স্থানীয় এক প্রভাবশালী সেলিম গং দের বিরুদ্ধের এমন অভিযোগ করেন। এঘটনায় প্রভাবশালীদের দাপটে বাড়ি ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছেন শ্রী স্বপন সরকার ও শ্রী তপন সরকার।
এদিকে গত ৫ আগস্ট শনিবার আ.লীগ সরকার পতনের পরদিন সেলিম মিয়ার নেতৃত্বে পিন্টু মিয়া ও জাহাঙ্গীর সহ ৫০/৬০ জন লোক অর্তকৃত হামলা করে সংখ্যালঘু পরিবার শ্রী স্বপন ও তপন সরকারের বাড়ির উপড়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
পড়োন>>রূপগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক
এসময় তাদের বাড়ি আশপাশের ফাঁকা জমি গুলো জোর করে দখল করে এবং ভেকু মেশিন দিয়ে মাটি ভরাট করে দখল করেন। এসময় তাদের হামলায় শিকার হয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন শ্রী তপন সরকার ও স্বপন সরকারের পরিবার। পরে এঘটনায় সরিষাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শ্রী স্বপন সরকার।
ভুক্তভোগী শ্রী স্বপন সরকার বলেন, সেলিম মিয়া, পিন্টু, জাহাঙ্গীর যার জমি কিনেছেন তাদের কোন জমি নেই। আমার চাচা হিন্দু থেকে মুসলমান হয়েছেন অনেকে বছর আগে। আইন অনুযায়ী ধর্ম পরিবর্তন করলে তার পৈতিক কোন সম্পত্তির মালিক থাকে না। তার ছেলে যে জমিটা বিক্রয় করেছেন সেটার মালিক সে নয়। এখন সেলিম মিয়া উপেন্দ্র সরকারের জমি না পেয়ে আমাদের জমি দখল করেছেন। কাগজপত্র মোতাবেক জমি আমাদের। আমরা ন্যায় বিচারের জন্য আইনের কাছে সাহায্য প্রার্থনা করি।
ভুক্তভোগী শ্রী দয়া রানী বলেন, এসব জমি আমাদের। তার কাগজপত্রও আছে। আমাদের উপর হামলা করে জোর করে জমি দখল করছেন সেলিম। জোর করে মাটি ফেলে ভরাট করছেন খালি জায়গা। তাদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন আমার স্বামী।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুশফিকুর রহমান বলেন, এঘটনায় অভিযোগ পেয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতে মাধ্যমে তাদের সমস্যা সমাধান করার জন্য বলা হয়েছে।
Leave a Reply