সকলের জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তায় চৌহালীতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সকলের জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তায় চৌহালীতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

সকলের জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তায় চৌহালীতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ উদযাপন

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
সকলের জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তায় চৌহালীতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ উদযাপন

 

 

সকলের জন্য পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তায় চৌহালীতে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ উদযাপন

 

 

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৫।

 

 

 

বুধবার (২৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “পুষ্টিকর খাদ্য পাওয়া কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার।

 

 

 

বিশেষ করে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা মানে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশে বিনিয়োগ করা। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগেই এই লক্ষ্য অর্জন সম্ভব।”

 

 

তিনি আরও বলেন, “সুস্থ জাতি গঠনে শুধু হাসপাতাল নয়, ঘরের ভেতরেই সচেতনতা গড়ে তুলতে হবে। অভিভাবকদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে—বাণিজ্যিক জাঙ্ক ফুড নয়, ঘরে তৈরি পুষ্টিকর খাবারই হতে পারে ভবিষ্যৎ পরিবর্তনের চাবিকাঠি।”

পড়ুন>>কুড়িগ্রামের উন্নয়নে শুধু সমতল নয়; চরাঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা

 

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফজলুল হক।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক, মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, নার্সিং সুপারভাইজার মোছা. আফরোজা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মান্নান, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, মাদরাসা প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস আলী, ছাত্র প্রতিনিধি ছরোয়ার রাব্বি প্রমুখ।

 

 

বক্তারা বলেন, পুষ্টিহীনতা শিশু মৃত্যুর অন্যতম কারণ। গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা না গেলে অপুষ্টি রোধ সম্ভব নয়।

পড়ুন>>আলোকবর্তিকার নাম “আসিফ আমান” চৌহালীতে প্রতিভার নতুন জ্যোতিষ্ক

 

 

সপ্তাহব্যাপী এই কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের মাঝে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!