শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
হাসনাত তুহিন ফেনী,পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
জন্মাষ্টমী পূজা পরিষদ ফেনীর সভাপতি এডভোকেট দিলীপ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর খোকন হাজারী, শুকদেব নাথ তপন।
সমাবেশ শেষে বিশ্বশান্তি দেশ ও জাতির মঙ্গল কামনায় ফিতা কেটে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
শোভাযাত্রাটি বিশাল বহর নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ব্যানার, ফেস্টুন, ব্যাণ্ডপার্টি, কাঁসর, বাদ্য বাজনা ও ছোট-বড় গাড়ি বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নারী-শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রা শেষ প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply