শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করে তিনজন পেলেন মমতাময়ী পুরস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করে তিনজন পেলেন মমতাময়ী পুরস্কার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করে তিনজন পেলেন মমতাময়ী পুরস্কার

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • প্রকাশিত : শনিবার, ১ অক্টোবর, ২০২২
শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করে তিনজন পেলেন মমতাময়ী পুরস্কার

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও মাকে সেবা করার জন্য ৩ জনকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়ের প্রবীণ হিতৈষী কার্যালয়ে এ পুরস্কার প্রদান করা হয়। এবারের মমতাময়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন- বার্ধক্যে উপনীত শ্বশুর-শাশুড়িকে সেবা করার জন্য শিপ্রা রানী চক্রবর্তী, ক্যানসার আক্রান্ত শাশুড়িকে সেবা করার জন্য নাদিয়া আনাম ও অসুস্থ মাকে সেবা করার জন্য প্রশান্ত চন্দ্র বর্মণ। তাদের হাতে আমন্ত্রিত অতিথিরা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা।’ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!