শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ফলাফল ঘোষণা এবং বই বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ফলাফল ঘোষণা এবং বই বিতরণ অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার পৌর শহরের ৬নং ওয়ার্ডে অবস্থিত শহীদ আব্দুল বারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ,বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ই জানুয়ারী) সকালে পূর্ব চিকনমাটি ধনীপাড়ার ৬নং ওয়ার্ডে অবস্থিত স্কুলটির নিজস্ব হলরুমে এই আয়োজন করা হয়।
অভিভাবক সমাবেশ ফলাফল ঘোষণা এবং বই বিতরণ অনুষ্ঠানে শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আল আমিন রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশিকুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধার পত্নী মনোয়ারা বেগম, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসেরা বেগম দীপা প্রমুখ।
পড়ুন>> লন্ডনে টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও একটি ফ্ল্যাটের সন্ধান
শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা সুরভী আক্তার রিনার সঞ্চালনায় এসময় শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে।
উল্লেখ্য যে,শিশুর প্রতিভা বিকাশ, শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রতিশ্রুতির অঙ্গীকার নিয়ে ২০২৪ সালের ১লা জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘শহীদ আব্দুল বারী প্রি-ক্যাডেট স্কুলটি”।
শিক্ষা প্রতিষ্ঠানটি একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল বারীর নামকরণে ও শহীদ আব্দুল বারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গুনগুন মান এবং সুশৃঙ্খল ভাবে পাঠদানের পাশাপাশি আরবী শিক্ষা ব্যবস্থা সংযুক্ত করে শিক্ষক শিক্ষিকারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























