রৌমারীতে ইউএনও’র গাড়ীর সাথে অটো রিক্সার সংঘর্ষে আহত ৮
- আপডেট সময় : ১০:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ৩৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলব আক্তারের গাড়ীর সাথে ব্যাটারী চালিত অটো রিক্সার সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে পুজা মন্ডপ পরিদর্শন করে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্প্রীড ব্রেকারে অটো রিকসা নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে অটো রিকসা চালক সহ অটো রিকসায় থাকা ৭ জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টও আনছার আলী আহত হয়েছে।
আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অটো চালক ফজলুল হক ও ফজল হককে দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























