রাণীশংকৈলে সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন
- আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ তিন দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে শুরুhহয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়ারি)
এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার।এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি রফিকুল ইসলাম, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন>>নাস্তিক ও ধর্ষকের শাস্তির দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ ও সমাবেশ
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে স্কুল অধ্যক্ষ মোস্তফা কামাল স্কুলের ও অনুষ্ঠানের কার্যক্রম ও কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বিশেষ অতিথি রজব আলী এ স্কুলসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে স্কুল কর্তৃপক্ষকে এমন সুন্দর ও বর্ণিল অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং এ রকম অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্কুল কর্তৃপক্ষকে বিশেষ পরামর্শ দেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























