রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

 

 

 

রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

 

 

কুড়িগ্রামের রাজিবপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। শুক্রবার, ২৫ এপ্রিল সকালে রাজিবপুর ক্রিকেটার সংগঠনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজিবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী। তিনিই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

 

এসময় তিনি বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের উৎস নয়, এটি একটি সমাজ গঠনের শক্তিশালী মাধ্যম। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আয়োজনের সর্বাত্মক সহযোগিতা করব।”

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। তিনি বলেন, “আমি সবসময় খেলাধুলা ও ক্রীড়া সংস্কৃতির পক্ষে। আজকের আয়োজন আমার হৃদয় ছুঁয়ে গেছে। আগামীতেও আমি রাজিবপুরের ক্রীড়াঙ্গনের পাশে থাকব।”

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, “ক্রিকেট আমার অত্যন্ত প্রিয় খেলা। খেলাধুলায় তরুণ সমাজের সম্পৃক্ততা বাড়লে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।”

 

 

টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস।

 

এছাড়াও খেলাটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখন, মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পড়ুন>> মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা

 

সকালের আলো ঝলমলে পরিবেশে দর্শকদের বিপুল উৎসাহে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। রাজিবপুরের তরুণ সমাজের মাঝে এই আয়োজনের মাধ্যমে এক অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

 

 

এই টুর্নামেন্টকে ঘিরে পুরো রাজিবপুরে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা আগামী দিনে এলাকার ক্রীড়াঙ্গনে আরও গতিশীলতা আনবে বলে আশা সকলের।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!