যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত

 

 

যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগ কমিটির আশুরা মাহফিল অনুষ্ঠিত

 

গত ১২ জুলাই শনিবার বাদে মাগরিব হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৭ নং যুক্তরাষ্ট্র শাখা এবং আল ফজল মুনিরী গাউছুল আজম মসজিদ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে পবিত্র আশুরা মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

গাউছুল আজম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপক হজরতুল আল্লামা পীরজাদা শফিকুল ইসলাম (মঃ জিঃ আঃ) ছাহেব । বক্তব্য রাখেন গাউছুল আজম মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ছাবের আহমদ।

পড়ুন>>ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান

 

মাহফিলে বক্তারা বলেন, শোহাদায়ে কারবালার শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত না করে হকের পথে অবিচল থাকা। কুরআন ও সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করা। হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা:) এর তরিক্বতে রয়েছে কুরআন সুন্নাহর বাস্তব প্রতিফলন। এ তরিক্বতে রয়েছে রাসুলুল্লাহ (দ.) এর মুহাব্বত ও আহলে বায়তের মুহব্বত অন্তরে ধারণ করে দরূদ পড়ার বিধান।

 

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মোহাম্মদ হারুন, নাতে মোস্তফা (দ.) পেশ করেন মোহাম্মদ জানে আলম,শানে কছিদা পেশ করেন মোহাম্মদ রাইহান উদ্দিন।

 

 

মিলাদ-কিয়াম শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!