কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌসের পদোন্নতি জনিত বদলী উপলক্ষে বৃহস্পতিবার (১৭জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে এবং ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালনায় এক আবেগঘন পরিবেশে ভূরুঙ্গামারী উপজেলাবাসী এই বিদায় সংবর্ধনার আয়োজন করে।
এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদায়ী বক্তৃতায় গোলাম ফেরদৌস বলেন, আমি ভূরুঙ্গামারীর মাটি ও মানুষকে প্রচন্ড ভলোবেসে ফেলেছি। দেশের যে প্রান্তেই থাকিনা কেন ভূরুঙ্গামারী ও ভূরুঙ্গামারীবাসীর কথা আমার হৃদয়ে গেঁথে থাকবে এবং তিনি ভূরুঙ্গামারীর উন্নয়ন কামনা করেন।
অনুষ্ঠানে ভূরুঙ্গামারীর সাবেক সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর জব্বার, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি কাজী গোলাম মোস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ, সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আকতার প্রমুখ আবেগঘন স্মৃতিচারণ করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন তাকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে।
Leave a Reply