মান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
মান্দায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

নওগাঁর মান্দায় ঐতিহাসিক ৭ই র্মাচ দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার ৭মার্চ সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিবসটির শুভ সুচনা করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকী, উপজেলা ভূমি কর্মকর্তা জাকির মুন্সী, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ।

অন‍্যান‍্যদের মধ‍্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, বীর মুক্তিযোদ্ধ আফসার আলী, বীর মুক্তিযুদ্ধে এডভোকেট আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা এ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!