মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে রাজিবপুরে সার সংকট চরমে, দিশেহারা কৃষক গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি

মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল

মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে দীর্ঘ এক যুগ পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নদীর দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার বিকাল তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই উৎসব।

প্রতিযোগিতায় ঘাসি ও খেল্লাসহ মোট সাতটি নৌকা অংশ নেয়। এর মধ্যে ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী এবং হাজারি তরী উল্লেখযোগ্য। কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই বাইচ অনুষ্ঠিত হয়।

 

পড়ুন>>অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নদীর দুই পাড়ে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করেন। ঠিকারি ও কাঁশির বাদ্যের তালে তালে ‘হেইও হেইও’ রবে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নৌকা বাইচ দেখার জন্য ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে দূর-দূরান্ত থেকে প্রায় লক্ষাধিক দর্শনার্থী সমবেত হন। করতালি ও হর্ষধ্বনিতে পুরো এলাকা উৎসবের আমেজে রূপ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার আবহমান ঐতিহ্য। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে।

পড়ুন>>টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু

কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা বলেন, দীর্ঘ বছর পর ইছামতীতে এমন উৎসবমুখর পরিবেশ ফিরে এসেছে। আমাদের লক্ষ্য হলো, গ্রাম বাংলার এই সংস্কৃতিকে ধরে রাখা এবং আগামীতেও তা অব্যাহত রাখা। পুরস্কার বিতরণকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!