মতলব উত্তরের বাগানবাড়ি  ইউপির সাবেক মেম্বার কামাল মল্লিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মতলব উত্তরের বাগানবাড়ি  ইউপির সাবেক মেম্বার কামাল মল্লিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক

মতলব উত্তরের বাগানবাড়ি  ইউপির সাবেক মেম্বার কামাল মল্লিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
মতলব উত্তরের বাগানবাড়ি  ইউপির সাবেক মেম্বার কামাল মল্লিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

চাঁদপুর(মতলব উত্তর) থেকে আরাফাত হোসেন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড, মান্দারতলী গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের অপকর্ম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।তার বিরুদ্ধে মারধর, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি,ভয় দেখানোসহ নানান অপকর্মের অভিযোগ জানায় এলাকাবাসী।

ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক বলেন, কামাল মল্লিক আগে থেকেই উশৃংখল। সে মেম্বার থাকা অবস্থায় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতো। গ্রামের ছোট খাটো ঘটনায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। না দিলে হুমকি দেয় ও মারধর করে।

এলাকার সাধারণ মানুষ জানান, গত ১০ বছর মেম্বার থাকা অবস্থায় কামাল মল্লিক ২০ টিরও বেশি পরিবারের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। মান্দারতলী গ্রামের মৃত হান্নান সরকার, নুরু মিয়া প্রধান, ডাঃ আবুল খায়ের, লিটন বেপারী, সুলতান মাঝি, পন্ডিত, সুলতান খান, আলমগীর খান, মনির বেপারী, জাহেদ, শরীফ, কাউছার, রাসেল বেপারী, দুলাল বেপারী, সোবহান বেপারী, শাহজালাল প্রধান, মৃত জাহাঙ্গীর প্রধান, নাসির প্রধান, হারুন, কুদ্দুস বেপারী সহ আরো বহু মানুষকে মারধর করেছে। হান্নান নামে এক সরকারি চাকুরীজীবিকে অথযাই মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও উৎকোচ খেয়ে এলাকায় শালিশ করা সহ তার বিরুদ্ধে নানান অপরাধের অভিযোগ করে গ্রামবাসীর। শুধু তাই নয়, যাকে পছন্দ না হবে ভয়ভীতি দেখায় কামাল মল্লিক। তার এই অত্যাচারের প্রতিবাদে ২৬ আগস্ট এলাকার সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

সম্প্রতি মৌটুপী থেকে মান্দারতলী পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার কাজে বাঁধা প্রদান করেছে কামাল।চারু বেপারীর ছেলে কুদ্দুস বলেন, আমি এই কাজটি করার জন্য চেয়ারম্যান এবং মেম্বার আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি কাজ করার সময় কামাল মল্লিক এসে অনেক গালমন্দ করেন ও কাজ বন্ধ করে দিতে বলেন। না হলে আমাকে দেখে নিবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। এর পরদিন রাতেই কামালের নেতৃত্ব পিন্টু বেপারী, মিজান বেপারী ও আফজাল মল্লিক সহ আরো কয়েকজন আমাকে মারধর করে। মান্দারতলী গ্রামের গন্যমান্য ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বলেন, কামালের আগে আরো অনেকেই মেম্বার ছিল। কিন্তু তার মত এত খারাপ প্রকৃতির লোক আমরা কখনো দেখি নাই। যাকে তাকে মারধর করে এবং নিরীহ মানুষকে অত্যাচার নির্যাতন করে।

এ ব্যাপারে কামাল মল্লিক বলেন, এলাকার একটি মহল ২০০১ সাল থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখন আবার একটি রাস্তার কাজ কেন্দ্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে তারা। ভেকু মেশিন দিয়ে আমার ও আমার শ্বশুরের অনেক গাছপালা এবং জমি নষ্ট   করেছে। তাতে বাঁধা দেওয়ায় আমার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আমি একজন আওয়ামী লীগের কর্মী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!