ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

ভোট কেন্দ্রে পৌছেছে ব‍্যালট পেপার

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

ভোট কেন্দ্রে পৌছেছে ব‍্যালট পেপার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ৫১২টি ভোটকেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পাঠানো হয়েছে ব্যালট পেপার। এর আগে শনিবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে ভোটবাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। সকাল ৮ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ।

ইতিমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা ব্যালট পেপার নিয়ে পৌঁছেছেন ভোটকেন্দ্রে।

তিনটি আসনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনা, বিজিবি, র‌্যাব-পুলিশ-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

ব্যালট বিতরণ শেষে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, ভোর ৪টা থেকে শুরু হয় ব্যালট বিতরণ। শনিবার পাঠানো হয়েছে নির্বাচনী অন্যান্য সরঞ্জাম ।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী তথ্য সেল থেকে জানা যায়, এবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ১৫৮ টি কেন্দ্রে , চাঁপাইনবাবগঞ্জ- ২ (নাচোল গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত) আসনে ১৮২ কেন্দ্রে ও চাঁপাইনবাবগঞ্জে-৩ (সদর) আসনে ১৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

এতে অংশ নেবেন ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন ভোটার। এর মধ্যে রয়েছেন ৬ লাখ ৭৮ হাজার, ৩৩৫ জন পুরুষ ও ৬ লাখ, ৫৭ হাজার, ৪৭ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার।

জেলা রিটার্নিং কর্মকর্তা একেএম গালিব খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার তিনটি আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে কেন্দ্রগুলোতে। আজ সকাল সাড়ে ৬ টার মধ্যেই পাঠানো হয়েছে ব্যালট পেপার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোট কেন্দ্রে পৌছেছে ব‍্যালট পেপার

আপডেট সময় : ০৮:০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪