কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা উপজেলা অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ বোরহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালব লি: “ক” অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর জেলা ব্যবস্থাপক মহরুল আলম।
এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: সেক্রেটারী মো. শহিদুল ইসলাম, ট্রেজারার মো. সাইদুল হক, ডিরেক্টর মো. লুৎফর রহমান, মো. আশফিকুর রহমান, উপজেলা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, নেহাল উদ্দীন সপ্রবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় ২০২৪-২৫ অর্থ বছরের লভ্যাংশ বণ্ঠন পেশ ও অনুমোদন করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক্কলিত আয়-ব্যয় বাজেট পর্যালোচনা ও অনুমোদন এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট পাশ।
২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply