ভূরুঙ্গামারীতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন
- আপডেট সময় : ০৪:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৩০০ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর একক আর্থিক সহযোগিতায় অসহায় ৬০০ পরিবারের মাঝে শাড়ি -লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি শ্রী স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এ সময় শোভন বলেন, ভূরুঙ্গামারীতে যুগ যুগ ধরে হিন্দু ও মুসলিমদের মাঝে যে সম্প্রীতির বন্ধন চলে আসছে তা যেন কোন ভাবেই নষ্ট না হয়। আসন্ন দূর্গা পুজায় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























