ভূরুঙ্গামারীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩০৫৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘মুক্তিযোদ্ধা সন্তান’ এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ সরকার। এতে মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান মোল্লা মাসুদ সভাপতিত্ব করেন। এছাড়াও উপজেলা কৃষকদল আহ্বায়ক ও মুক্তিযোদ্ধার সন্তান সুরুজ্জামান এবং ইসমত আরা মায়া বক্তব্য রাখেন।
পড়ুন>>কুড়িগ্রামে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরীতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
এসময় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মুক্তিযোদ্ধার সন্তান ও সহকারী অধ্যাপক মাসুদ আল করিম, একেএম শওকত হোসেন লিমন ও সজীবুর রহমান সজীব সহ উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























