কুড়িগ্রামে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরীতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
- আপডেট সময় : ০৩:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩১১৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরীতে অংশীজনদের সাথে সমন্বয় সভা
কুড়িগ্রামে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।
পড়ুন>>ভারতীয় সফটওয়্যার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন হলো বাংলাদেশ ব্যাংক
সভায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক দৌলতুন নেছা জানান, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীরা মোট ৩ হাজার ৮৫টি আবেদন জমা দেন। এর মধ্যে ২ হাজার ৮শ ৫২টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ২ হাজার ৭শ ৭৫টি মামলা। এই সময়ের মধ্যে আদালতের বিচারপ্রার্থীরা মোট ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬২০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, এনজিও ফ্রেন্ডশিপ এর প্রতিনিধি আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আরিফুল ইসলাম রিগান, তামজিদ তুরাগ, মাসুদ রানা, আনোয়ার হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























