ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ দপ্তরের মাঠ কর্মীর ভূল চিকিৎসায় গাভীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ দপ্তরের মাঠ কর্মীর ভূল চিকিৎসায় গাভীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ দৌলতপুরের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান  ইউএনওর অবহেলায় ফেরত গেল টিসিবির চাল; খাদ্যগুদামে আটকা বানভাসীদের চাল নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ দপ্তরের মাঠ কর্মীর ভূল চিকিৎসায় গাভীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ দপ্তরের মাঠ কর্মীর ভূল চিকিৎসায় গাভীর মৃত্যু

ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ দপ্তরের মাঠ কর্মীর ভূল চিকিৎসায় গাভীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কৃত্তিম প্রজনন ও ভ্রণ স্হানান্তর প্রকল্পের (এআইইটি) মাঠ কর্মীর ভূল চিকিৎসায় একটি গাভীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত গাভীটির মালিক উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের মৃত আজিমুদ্দিন শেখের পূত্র ময়েন উদ্দিনের।

ওই দুই চিকিৎসক হলেন আমিনুল ইসলাম তার বাড়ি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সড়ককাটা গ্রামে। অপরজন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার। গাভীটির আনুমানিক মূল‍্য ৩ (তিন) লক্ষ টাকা।

বিষয়টির ক্ষতিপূরণ দাবী করে খামারী ময়েন উদ্দিন উপজেলা নির্বাহী অফিসারসহ (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২০২২ সালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের খামারী ময়েন উদ্দিন প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সদস‍্যভূক্ত হয়ে গাভী পালন শুরু করে। তার সদস‍্য আইডি নং ৭৪৯০৬-উএ-০১-১৯। বর্তমানে তার খামারে তিনটি গাভী ও তিনটি বাছুরসহ ৬ টি গরু আছে।

গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২ টার দিকে খামারের একটি গাভী বকনা বাছুর প্রসব করে। পরে খামারী গাভী ও বাছুরের পরিচর্যা শেষে তারা ঘুমিয়ে পরে। পরের দিন সকাল ৬ টার দিকে ঘুম থেকে জেগে খামারে গিয়ে দেখে ওই গাভীটির জরায়ু বাইরে বেরিয়েছে। এই অবস্হা দেখে খামারি ময়েন উদ্দিন প্রাণি সম্পদ অধিদপ্তরের কৃত্তিম প্রজনন ও ভ্রণ স্থানান্তর  শীর্ষক প্রকল্পের মাঠকর্মী আমিনুল ইসলাম ও পশু চিকিৎসক আব্দুস সাত্তারকে খবর দেন।

খবর পেয়ে ওই দুই চিকিৎসক খামারে গিয়ে গাভীটির জরায়ু ভিতরে প্রবেশকালে ২০ সিসি এনথেসিয়া ইনজেকশন গাভীর লেজে প্রয়োগ করেন। ইনজেকশন প্রয়োগের পাঁচ মিনিটের মধ‍্যে গাভীটি মৃত্যুবরণ করলে ওই দুই চিকিৎসক দ্রুত ঘটনাস্হল থেকে পালিয়ে যান।

পরে গাভীটির মালিক স্হানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গকে বিষয়টি জানান। তাদের কাছ থেকে কোন সুবিচার না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি তারিখে ক্ষতিপূরণ দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।

ভূক্তভোগী খামারী ময়েন উদ্দিন বলেন,গাভীটি মৃত্যুর ফলে আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।ওই গাভী প্রতিদিন ২৫ লিটার করে দুধ দিত। ভূমিষ্ট মায়ের মৃত্যুর কারণে বাছুরটি বাঁচানোই এখন কষ্টকর হয়ে পরেছে। আমি এর বিচার চাই।

ওই দুই চিকিৎসক আমিনুল ও আব্দুর সাত্তার বলেন, আমাদের এটা ভূল হয়েছে। আমরা দুজনেই ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপস্হিত হয়ে ভবিষ্যতে গরু ছাগলের কোন প্রকার চিকিৎসা করবোনা বলে মুচলেকা দেই।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:শামীমা আক্তার ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই দুই ব‍্যক্তিকে আমার কার্য‍্যালয়ে ডেকে এনে মুচলেকা নিয়েছি।

এছাড়া তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যবস্হা নিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট প্রতিবেদন প্রেরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস অভিযোগ প্রাপ্তির সত‍্যতা স্বীকার করে বলেন এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব‍্যবস্হা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!