কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ২রা আগষ্ট রবিবার এক দিনব্যাপি ৩২পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক ‘কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এইচ. এম. খোদাদাদ হোসেনের সভপতিত্বে কর্মশালার প্রধান অতিথি ২৫ কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোঃ আনোয়ারুল ইসলাম, সভাপতি এইচ. এম. খোদাদাদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অত্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাকারিয়া, সহকারী প্রকৌশলী এইচএম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ বাবুল আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়েত ইসলামীর আমির আব্দুল মান্নন ও পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক সহ সাংবাদিক ও বিভিন্ন পেশার শতাধিক উপস্থিত ছিলেন।
Leave a Reply