ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে গোসলে নেমে  হাফেজিয়া মাদরাসার ছাত্র নিখোঁজ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে গোসলে নেমে  হাফেজিয়া মাদরাসার ছাত্র নিখোঁজ  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে গোসলে নেমে  হাফেজিয়া মাদরাসার ছাত্র নিখোঁজ 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে  হাফেজিয়া মাদরাসার ছাত্র নিখোঁজ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।

দুধকুমার নদে গোসল করতে নেমে হাফেজিয়া মাদরাসার এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম বায়েজিদ হোসেন (৯)।

সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর শালমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান নিখোঁজের এ তথ‍্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান নিখোঁজ বায়েজিদ পাগলারহাট বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (৭ জুলাই ) বিকেল ৩ টার দিকে বায়েজিদসহ আরো কয়েকটি শিশু দুধকুমার নদের শালমারা ঘাটে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় নদের পানির স্রোতে তলিয়ে যায়।

পরে পরিবারের ও এলাকার লোকজন বিভিন্ন উপকরণ দিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিস কে খবর দেয়। রাত আটটা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বায়েজিদকে খুঁজে পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে। ফায়ার সার্ভিস রংপুর এর ডুবুরী দলকে জানানো হয়েছে। রাতে খুঁজে পাওয়া না গেলে শনিবার সকালে উদ্ধার কাজ শুরু করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!