ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ভুরুঙ্গামারীতে  নিখোজের দুইদিন পর মাদ্রাসার কক্ষ হতে শিক্ষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারীতে  নিখোজের দুইদিন পর মাদ্রাসার কক্ষ হতে শিক্ষকের মরদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে  নিখোজের দুইদিন পর মাদ্রাসার কক্ষ হতে শিক্ষকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরামের কুটি তামিরুল উম্মাহ নুরানী মাদ্রাসার কক্ষ হতে ওই মাদ্রাসার শিক্ষক আবু তালেবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পড়ুন>>পদ্মা সেতুতে সেভ দ্য রোড-এর লিফলেট বিতরণ

বৃহ:পতিবার বিকালে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়। আবু তালেব একই ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের ফেরদৌস মিয়ার সন্তান।

এর আগে গত ১৮ এপ্রিল ফজর নামাজের পর হতে নিখোঁজ ছিলো তালেব। পরিবারের লোকজন জানান, ১৮ এপ্রিল রাতে সেহেরী খেয়ে পার্শ্ববতী মসজিতে ফজরের নামাজ পড়ে আর বাড়ি ফিরে আসেনি তালেব।

২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার কক্ষে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্বজনরা।

পরে  খবর পেয়ে  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায় পুলিশ।

মৃত শিক্ষকের ছোট ভাই রেজাউল ইসলাম জানান, ১৮ এপ্রিল ফজরের পর থেকে বাড়িতে ফেরে নাই। মাদ্রাসা ঈদের বন্ধ থাকায় সেখানে যাবে এটা আমাদের চিন্তায় আসে নি।

দুইদিন ভাইকে বিভিন্ন ভাবে খোঁজার পর আজ দুপুরে মাদ্রাসায় গিয়ে মেঝেতে তার মরদেহ দেখতে পাই। এসময়  মাদ্রাসার গেট ও দরজা খোলা ছিলো।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান জানান, প্রাথমিক ভাবে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুটি অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে।

শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্দের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিৎ হওয়া যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারীতে  নিখোজের দুইদিন পর মাদ্রাসার কক্ষ হতে শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩