ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোপালগঞ্জে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের উলপুর এলাকায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত ঘটনা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় বুধবার সকালে এক তরুণের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি পরিত্যক্ত ধানের মিলের ভেতরে জানালার সঙ্গে বেল্ট দিয়ে আটকানো অবস্থায় ইমাম রেজা (১৮) নামে ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম বরিশাল জেলার জহিরুল মৃধার সন্তান।

সে গোপালগঞ্জের উলপুর পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বসবাস করত এবং শহরের একটি শাড়ির দোকানে কর্মরত ছিল। বুধবার (৩০ সেপ্টম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত দেখা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন>>বেনাপোলে পণ্য খালাসে বিভ্রান্তি: তদন্তের আগেই শেড ইনচার্জ ক্লোজ

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইমামের মা আফি বেগম এ ঘটনায় হত্যার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে প্রাণনাশের পর ঝুলিয়ে রাখা হয়েছে। মা আফি বেগম সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি ও স্বজনদের অভিযোগ বিবেচনায় নিয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু তদন্ত করে আমি আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। ”।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ

আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬