ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সাদিক রিয়াজ চৌধুরীর মতবিনিময়

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সাদিক রিয়াজ চৌধুরীর মতবিনিময়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সাদিক রিয়াজ চৌধুরীর মতবিনিময়

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক মোঃ আক্কাশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম।

পড়ুন>>  টিউলিপ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস

অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের প্রবীণ সদস্য নুরে আলম সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য সাদেকুল ইসলাম, দিপঙ্কর রায়, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, সাধারণ সদস্য মহবুর রহমান, মুরসালিন হোসেন, আবুল কালাম আজাদ, বেলাল হোসেন, এ বি মাসুমসহ উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মতবিনিময়কালে বলেন, বিগত ১৫-১৬ বছরে আওয়ামীলীগ সাংবাদিকসহ প্রত্যেকটি প্রতিষ্ঠানে দলীয়করণ করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মিথ্যা অযুহাত দিয়ে হয়রানি নির্যাতন করা হয়েছিল। কাজেই সাংবাদিক ভাইদের বলবো আপনারা কোন দলের হবেন না, দলের হয়ে কাজ করবেন না।

আপনারা আপনাদের ঐতিহ্য রেখে যে দলের যে কেউই অপরাধ করুক না কেনো তা তুলে ধরবেন। কারণ আমি মনে করি সাংবাদিকদের দাবিয়ে রাখা হয়েছিল। তাদের দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছিল। আমাদেরকে সেখান থেকে বেড়িয়ে আসতে হবে।

সমাজে অনেকে বিদ্রুপ করে বলে সাংঘাতিক! আপনাদের এমন জায়গা থেকে বেড়িয়ে আসতে হবে। আপনাদেরকে যেন সাংবাদিক হিসেবে মানুষ সম্মান দেখাতে পারে। আপনারা নির্ভয়ে কাজ করে যাবেন। আমি আশা রাখি আপনাদের সত্য লেখনীর মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র আমরা জানতে পারবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সাদিক রিয়াজ চৌধুরীর মতবিনিময়

আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫