বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক
ঘাতক মাহবুবুর রহমান

 

 

বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক

 

 

দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের প্রায় দুই মাসের মাথায় সাবেক স্বামীর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দুই সন্তানের জননী সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) রাতেই আটক করেছে বিরল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার শ্যামলীর সঙ্গে রংপুর মহানগরের কোতোয়ালি থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা এবং একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমানের প্রায় দুই মাস আগে বিবাহবিচ্ছেদ হয়।

 

পড়ুন>>ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার

 

 

 

অভিযোগ রয়েছে, শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন। এতে শ্যামলী গুরুতর দগ্ধ হন।

ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>> কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা গ্রেফতার

বিরল থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!