বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক

বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

বিরলে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

দিনাজপুরের বিরল থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিরল থানা চত্বরে থানার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে পুলিশের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এ  লক্ষ্যে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সেক্রেটারি আজমির হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, মঙ্গলপুর ইউপি বিএনপির সভাপতি মাদুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন>> সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা, সুধী সমাজ ও  গ্রাম্য পুলিশসহ প্রায় ২ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।

প্রধান অতিথি নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন উপস্থিত সকলের কাছে মাদক, সন্ত্রাস, ভুমিদখল, বাল্য বিবাহ সহ বিভিন্ন সংঘটিত অপরাধ দমনে নানান সুবিধা ও অসুবিধার গুরুত্ব সহকারে শোনেন এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!