বিরলে ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মাদরাসার পরিচালককে অপসারণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মাদরাসার পরিচালককে অপসারণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিরলে ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মাদরাসার পরিচালককে অপসারণ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
বিরলে ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মাদরাসার পরিচালককে অপসারণ

 

 

বিরলে ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মাদরাসার পরিচালককে অপসারণ

 

বিরল পৌরশহরের শংকরপুর হযরত আলী (রা:) দারুল উলুম হিফজুল কুরআন মাদরাসার পরিচালক ফিরোজ আহমেদ এর বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের মিথ্যা অভিযোগ তুলে মাদরাসা থেকে তাকে অপসারণ করার অভিযোগ উঠেছে। পরিবারকে পূর্ণাঙ্গ ঘটনা সরাসরি ব্যক্ত করতে না পেরে ইশারায় বুঝাতে গিয়ে তথ্যের বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

ভূক্তভোগী ফিরোজ আহমেদ জানান, দীর্ঘদিন যাবৎ আমাকে মাদরাসা থেকে অপসারণ করার জন্য মাদরাসা কমিটিসহ একটি কুচক্রী মহল বিভিন্ন ধরনের যোগসাজশ করে আসছে এরই সূত্র ধরে গত ৩ জানুয়ারী ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে বলাৎকার এর মতো ঘৃণিত মিথ্যা অভিযোগ তুলে সংবাদ পরিবেশন করে আমাকে হেয় প্রতিপন্ন করে।

পড়ুন>>  তাড়াশে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

 

 

তাদের আনিত অভিযোগের কোন প্রমাণ না দিতে পেরেও কমিটির সাথে যোগসাজশ করে অবৈধভাবে আমাকে মাদরাসা থেকে অপসারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এবিষয়ে অত্র মাদরাসার সভাপতি হবিবর রহমান জানান, আমরা কমিটির সকলে মিলে পরিচালক ও অভিযোগকারীকে একত্রে বসিয়ে বিষয়টি মিটমাট করে দিয়েছি। তবে তাঁর বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগটি সঠিক নয়। পরে আমরা মাদরাসা কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক ওই পরিচালককে আপাতত মাদরাসা থেকে অপসারণ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ার পরেও পরিচালককে অপসারণ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ইসলামি শিক্ষার একটি প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগের প্রভাব প্রতিষ্ঠানে পড়বে যার কারণেই আপাতত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে বলাৎকারের অভিযোগকারী সেই ছাত্র বিস্তারিত বলতে গিয়ে জানান, অনেকদিন আগে তাবলীগ জামাতে থাকা কালীন ঘুমের মধ্যে হুজুর আমার শরীরের গোপনস্থানে হাত দিয়েছিল। বাড়ীতে ইশারায় কথাটি ব্যক্ত করতে গিয়ে তথ্যের বিভ্রাটের ফলে এতকিছু ঘটে যাবে আমি বুঝে উঠতে পারিনি।

এছাড়া ছাত্রের পরিবারের আর কেউ কোন বক্তব্য দিতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!