ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

বাণিজ্যেতে যাবো আমি -ড.আশরাফ সিদ্দিকী

ড. আশরাফ সিদ্দিকী
  • আপডেট সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৩৭৩ বার পড়া হয়েছে

বাণিজ্যেতে যাবো আমি -ড. আশরাফ সিদ্দিকী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্যেতে যাবো আমি -ড.আশরাফ সিদ্দিকী

বাণিজ্যেতে যাবো আমি সিন্দাবাদের মতো
পাহাড়-সাগর-অরণ্য-মাঠ ছাড়িয়ে শত শত।
মাগো আমায় দাও সাজিয়ে ময়ূরপঙ্খীখানা
মাগো আমি আজকে তোমার শুনবো না আর মানা।

কোথায় আছে ঘুমতি নদী কোথায় মায়াবন ?
কোথায় আছে সোনার টিয়া কোথায় হীরামন ?
সোনার আলোর মুকুটপরা কোন্ পাহাড়ের পার
ঝিলিক্ মারে ক্ষীর সাগরে গজমোতির হার ?

সে-সব দেশে যাবার তরে মন যে কেমন করে
মাগো আমার ময়ূরপঙ্খী সাজাও ত্বরা ক’রে।
সে-সব দেশে যাবো আমি শুনবো না আর মানা-
মাগো আমায় দাও সাজিয়ে ময়ূরপঙ্খীখানা।

শম্ শম্ শম্ হাওয়ার বেগে কাঁপবে নায়ের পাল
সিন্দাবাদের মতন আমি ধ’রবো ক’ষে হাল।
সাতটি হাজার সবুজ সেনার সাতটি হাজার দাঁড়
ঝপ্ ঝপ্ ঝপ্ তালে তালে ফেলবে বারে বার।

শাঁই শাঁই শাঁই ময়ূরপঙ্খী ছুটবে তীরের মতো
অচিন্ পাথার অচিন নদী ছাড়িয়ে শত শত।
মাগো আমায় দাও সাজিয়ে ময়ূরপঙ্খীখানা
মাগো আমি আজকে তোমার শুনবো না আর মানা।

 

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাণিজ্যেতে যাবো আমি -ড.আশরাফ সিদ্দিকী

আপডেট সময় : ০৯:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

বাণিজ্যেতে যাবো আমি -ড.আশরাফ সিদ্দিকী

বাণিজ্যেতে যাবো আমি সিন্দাবাদের মতো
পাহাড়-সাগর-অরণ্য-মাঠ ছাড়িয়ে শত শত।
মাগো আমায় দাও সাজিয়ে ময়ূরপঙ্খীখানা
মাগো আমি আজকে তোমার শুনবো না আর মানা।

কোথায় আছে ঘুমতি নদী কোথায় মায়াবন ?
কোথায় আছে সোনার টিয়া কোথায় হীরামন ?
সোনার আলোর মুকুটপরা কোন্ পাহাড়ের পার
ঝিলিক্ মারে ক্ষীর সাগরে গজমোতির হার ?

সে-সব দেশে যাবার তরে মন যে কেমন করে
মাগো আমার ময়ূরপঙ্খী সাজাও ত্বরা ক’রে।
সে-সব দেশে যাবো আমি শুনবো না আর মানা-
মাগো আমায় দাও সাজিয়ে ময়ূরপঙ্খীখানা।

শম্ শম্ শম্ হাওয়ার বেগে কাঁপবে নায়ের পাল
সিন্দাবাদের মতন আমি ধ’রবো ক’ষে হাল।
সাতটি হাজার সবুজ সেনার সাতটি হাজার দাঁড়
ঝপ্ ঝপ্ ঝপ্ তালে তালে ফেলবে বারে বার।

শাঁই শাঁই শাঁই ময়ূরপঙ্খী ছুটবে তীরের মতো
অচিন্ পাথার অচিন নদী ছাড়িয়ে শত শত।
মাগো আমায় দাও সাজিয়ে ময়ূরপঙ্খীখানা
মাগো আমি আজকে তোমার শুনবো না আর মানা।

 

Facebook Comments Box