ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন দীর্ঘ প্রতীক্ষার অবসান: সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু বাণিজ্যিক ফ্লাইট কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনার পর পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তার ৪ কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁয় সড়কে ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৩ বর্ষসেরা কোচের পুরস্কারের দৌড়ে এগিয়ে লুইস দে লা ফুয়েন্তে না ফেরার দেশে সাংবাদিক ও সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র সংকটের মুখে জরিমানা আদায়: পাবনায় পরিবেশ দূষণ রোধে অভিযান

দাঁড়ের কবিতা -সুকুমার রায়

সুকুমার রায়
  • আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

দাঁড়ের কবিতা -সুকুমার রায়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাঁড়ের কবিতা -সুকুমার রায়

চুপ কর্ শোন্ শোন্, বেয়াকুল হোস্ নে
ঠেকে গেছি বাপ্ রে কি ভয়ানক প্রশ্নে!

ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে
ঝিম্ ঝিম্ টন্ টন্ ব্যথা করে হাড়েতে।

এক ছিল দাঁড়ি মাঝি— দাড়ি তার মস্ত,
দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষ্ ত।

সেই দাঁড়ে একদিন দাঁড়কাক দাঁড়াল,
কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়াল।

কাক বলে রেগেমেগে, “বাড়াবাড়ি ঐতো!
না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড়কাক হই তো
ভারি তোর দাঁড়িগিরি, শোন্ বলি তবে রে—
দাঁড় বিনা তুই ব্যাটা দাঁড়ি হোস্ কবে রে

পাখা হলে `পাখি’ হয় ব্যাকরণ বিশেষে—
কাঁকড়ার দাঁড়া আছে, দাঁড়ি নয় কিসে সে

দ্বারে বসে দারোয়ান, তারে যদি ‘দ্বারী’ কয়,
দাঁড়ে-বসা যত পাখি সব তবে দাঁড়ি হয়!

দূর দূর! ছাই দাঁড়ি! দাড়ি নিয়ে পাড়ি দে!”
দাঁড়ি বলে, বাস্ বাস্! ঐখেনে দাঁড়ি দে।”

পড়ুন>>

সৎপাত্র -সুকুমার রায়

শব্দকল্পদ্রুম  -সুকুমার রায়

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাঁড়ের কবিতা -সুকুমার রায়

আপডেট সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

দাঁড়ের কবিতা -সুকুমার রায়

চুপ কর্ শোন্ শোন্, বেয়াকুল হোস্ নে
ঠেকে গেছি বাপ্ রে কি ভয়ানক প্রশ্নে!

ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে
ঝিম্ ঝিম্ টন্ টন্ ব্যথা করে হাড়েতে।

এক ছিল দাঁড়ি মাঝি— দাড়ি তার মস্ত,
দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষ্ ত।

সেই দাঁড়ে একদিন দাঁড়কাক দাঁড়াল,
কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়াল।

কাক বলে রেগেমেগে, “বাড়াবাড়ি ঐতো!
না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড়কাক হই তো
ভারি তোর দাঁড়িগিরি, শোন্ বলি তবে রে—
দাঁড় বিনা তুই ব্যাটা দাঁড়ি হোস্ কবে রে

পাখা হলে `পাখি’ হয় ব্যাকরণ বিশেষে—
কাঁকড়ার দাঁড়া আছে, দাঁড়ি নয় কিসে সে

দ্বারে বসে দারোয়ান, তারে যদি ‘দ্বারী’ কয়,
দাঁড়ে-বসা যত পাখি সব তবে দাঁড়ি হয়!

দূর দূর! ছাই দাঁড়ি! দাড়ি নিয়ে পাড়ি দে!”
দাঁড়ি বলে, বাস্ বাস্! ঐখেনে দাঁড়ি দে।”

পড়ুন>>

সৎপাত্র -সুকুমার রায়

শব্দকল্পদ্রুম  -সুকুমার রায়

Facebook Comments Box