বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন স্বাধীনতার অনুপ্রেরণা দোয়া মাহফিলে বললেন সেলিম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যের প্রেরনাদায়ী,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়শ্রী হরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসার এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা মো: সেলিম আহমদ। পড়ুন >>আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন
এসময় সেলিম আহমদ তার বক্তব্যে বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন স্বাধীনতার অনুপ্রেরণাকারী, বাংঙ্গালী জাতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে পেয়ে গর্ভীত বঙ্গবন্ধুর প্রতিটি কাজেই অনুপ্রেরণায় সাহস যোগাতেন।
পরে আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply