সংবাদ শিরোনাম :
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন
সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ আগস্ট) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।
এ সময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তর করা হবে।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হবে, যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪টি এবং এই ১২ জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াবে ২১টিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি বিতরণের ঘোষণা দেবেন।
সোমবার (৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া এসব তথ্য জানান।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























