ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে শ্রমিক হতাহতের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ও ন্যায্য ক্ষতিপূরণ, আহতদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম উদ্যোগে চট্টগ্রাম অদ্য শনিবার (২২ আগস্ট) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে আইনের আওতায় শাস্তি প্রদানের দাবি জানিয়েছে।

পড়ুন>>

গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিকরা আক্রান্ত হন। প্রথমে নয়জন শ্রমিকের মৃত্যু হলেও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুতে এ ঘটনায় নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। স্কপের সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটিতে শ্রমিক পক্ষের উপযুক্ত প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

পড়ুন>>কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর

সংগঠনটি আরও দাবি করেছে, নিহত শ্রমিকদের পরিবারের জীবিকা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিকদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় মালিকপক্ষকে বহন করতে হবে এবং আহতদের শারীরিক ও মানসিক ক্ষতি, কর্মক্ষমতা হ্রাস ও বয়স বিবেচনায় ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

স্কপের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-সব শিপইয়ার্ডে নিরাপদ, শোভন কর্মপরিবেশ ও শ্রম আইন বাস্তবায়ন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও শ্রমিকের মৃত্যুর পুনরাবৃত্তি রোধে দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ, ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে নিয়মিত সরকারি পরিদর্শন ও তদারকি এবং জাহাজভাঙা শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশকৃত ন্যূনতম মজুরি ২২ হাজার টাকার গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়ন।

আরও পড়ুন>>শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার

উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে ভবিষ্যতে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা অনেকাংশে বন্ধ করা সম্ভব। শিপইয়ার্ডে ‘মৃত্যুর মিছিল’ বন্ধ করতে মালিকপক্ষ, সরকার ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। উল্লেখ্য যে, দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি কাজ করছে।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), চট্টগ্রাম এর যুগ্ম সমন্বয়ক মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্কপ যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হক শিমূল।

আরও পড়ুন>>কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, তপন দত্ত, এস কে খোদা তোতন, মোঃ নুরুল আবছার ভূঁইয়া, কাজী আনোয়ারুল হক হয়নি, এ কে এম মোমিনুল ইসলাম, লেখা রানী বড়ুয়া, ফজলুল কবির মিন্টু, কে এম শহীদুল্লাহ, নুরুল আবছার তৌহিদ, আবু আহমেদ, রিজওয়ানুর রহমান খান প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬