পুঠিয়ায় যুবকদের বাঁচাতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গণস্বাক্ষর ও ইউএনও অফিসে অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুঠিয়ায় যুবকদের বাঁচাতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গণস্বাক্ষর ও ইউএনও অফিসে অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায়

পুঠিয়ায় যুবকদের বাঁচাতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গণস্বাক্ষর ও ইউএনও অফিসে অভিযোগ

রাজশাহী থেকে ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
পুঠিয়ায় যুবকদের বাঁচাতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গণস্বাক্ষর ও ইউএনও অফিসে অভিযোগ

পুঠিয়ায় যুবকদের বাঁচাতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গণস্বাক্ষর ও ইউএনও অফিসে অভিযোগ

রাজশাহী পুঠিয়ায় নিজে ও যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য সহ গ্রামবাসীদের মধ্য হতে প্রায় ১৮২ জন ব্যক্তির গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

পরে তা অভিযোগের কপি সহ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ওই মাদক ব্যবসায়ীর নাম রানা। তার বর্তমান সে পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামে দুই বছর যাবত বসবাস ও মাদক ব্যবসা করে আসছে।

সে আগে স্থায়ী বাসিন্দা ছিলেন রাজশাহী শহরের পার্শবর্তী মাদারদিয়াড় চর এলাকায়। অভিযোগ ও গণস্বাক্ষর করা একাধিক ব্যক্তি তারা বলছেন রানার মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বললে হত্যার হুমকিও দেওয়া হয়। রানা বলে বেড়ায় প্রশাসনকে ম্যানেজ করে এসব করে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে ফেন্সিডিল ও গাঁজা আটকের ঘটনাকে ধামাচাপা দিতে আসামীদের বিভিন্ন পাঁয়তারা

আমাদের কিছুই করতে পারবে না। এর কয়েকদিন আগে ওই এলাকা থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। এমনকি ওই এলাকার স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে রানা এসব করছে বলে দাবি তাদের।

গভীর রাত অব্দি বহিরাগত মাদক সেবীরা সেখান থেকে মাদক সংগ্রহ করতে যাতায়াত করে। এছাড়াও ওই এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে অভিযোগ পত্রে সই করতে দেখা গেছে, একজন সাবেক এমপি। একজন সাবেক পৌর মেয়র। একজন বর্তমান কাউন্সিলর ও ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাহাবুল ইসলাম বলেন, এই মাদক ব্যবসায়ীদের কারণে এলাকায় অনেক সাধারণ মানুষেরা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় দেখা যায় মানুষের বাড়ির হাঁস মুরগি ছাগলসহ নানান রকম জিনিস হারিয়ে যায়।

এছাড়াও প্রতিনিয়ত বহিরাগতরা রাতের বিভিন্ন সময় ওই এলাকায় আনাগোনা করতে দেখা যায়। আমরা অনিরপদে আছি।

এসব বিষয়ে ওই এলাকার বাসিন্দা ও পুঠিয়া উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি আব্দুস সাত্তার মাস্টার তিনি বলেন, এসব মাদক কারবারই আমাদের এলাকায় আগে ছিল না।

হঠাৎ করে ওই লোকটি দুই বছর আগে এখানে বাড়ি কিনে বসবাস ও মাদক ব্যবসা শুরু করে। তারপরে এলাকায় কৃষকের পেঁয়াজ রসুন সহ নানান রকম জিনিসপত্র হারিয়ে যেতে শুরু করে। আমি আমার এলাকায় মাদক মুক্ত দেখতে চাই।

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে জানানো হয়েছে আশা করি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ মোল্লা তিনি বলেন, আমি সব সময় নিজেও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুক্ত রয়েছি।

তাই কোনভাবেই আমার উপজেলার মধ্যে কোথাও মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। ব্যবস্থা নেয়ার জন্য আমিও বিভিন্ন মহলকে জানাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!