ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২০২৭ সালেই ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি: বিশ্লেষক আলানুদ জয়পুরহাটে এসআরবির অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী

পাইকগাছায় ‘কপোতাক্ষ নদ বাঁচাও সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ৩১৭ বার পড়া হয়েছে

পাইকগাছায় ‘কপোতাক্ষ নদ বাঁচাও সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার পাইকগাছায় “কপোতাক্ষ নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও”শ্লোগানকে সামনে রেখে মাহমুদকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।উক্ত প্রীতি ফুটবল খেলার আয়োজক ওয়াটার কিপার বাংলাদেশ এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।খেলায় অনির্বাণ লাইব্রেরী একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা আলিম সাহিত্য সংসদ একাদশ জয়লাভ করে।সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে ও সাবেক
কৃতি ফুটবলার শেখ আব্দুর রশিদের পরিচালনায় ও সাংবাদিক রিয়াদ হোসেনের ধারাভাষ্যে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,সরকারি আযম খান কমার্স কলেজের উপাধ্যক্ষ প্রফেসার অশোক কুমার ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ভট্টাচার্য,সাংবাদিক শাকিলা পারভীন রুমা,অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ,প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক ভদ্র,আলিম সাহিত্য সংসদের সভাপতি শেখ কালাম,সাধারণ সম্পাদক সানজিদুল হাসান,পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ,নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি ইলিয়াস হোসেন,নিত্যানন্দ ঘোষ, সাবেক ইউপি সদস্য ভারতী রানী দে ও পল্লী চিকিৎসক আকরাম হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রধান নদ-নদী গুলো একদিকে যেমন নাব্যতা হারিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে,অপরদিকে নদী ভাঙ্গন সহ নানা বিধ কারণে প্রতিবছর শত শত পরিবার হচ্ছে উদ্বাস্তু।টেকসই কোন উন্নয়ন পরিকল্পনা না থাকায় এ ধরণের সমস্যা প্রতিবছর বাড়ছে।বক্তারা উপকূলীয় অঞ্চলের কপোতাক্ষ-শিবসা সহ অন্যান্য নদ-নদী খনন সহ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা নিরসন ও অত্র এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে জাতীয় পর্যায়ে আলাদা বরাদ্দ এবং কর্মপরিকল্পনা গ্রহণের জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় ‘কপোতাক্ষ নদ বাঁচাও সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২