নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিখোঁজ তিন ইরানি পাইলটের বর্তমান অবস্থা ও তাদের অবস্থান সম্পর্কে জানতে কাতারে একটি অনুসন্ধান দল পাঠাতে চায় তেহরান। এই প্রতিনিধি দলকে কাতারে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য দোহা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ইরান। তবে কাতারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তারা কোনো ইরানি পাইলটকে আটক করেনি।

ঘটনার প্রেক্ষাপট নিয়ে দোহা জানিয়েছে, গত মার্চ মাসে ইরানের কয়েকটি যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছিল। সেই সময় পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারী দল সেখানে মাত্র একজনের মরদেহ খুঁজে পায়। কাতার দাবি করেছে, ওই পাইলটের মরদেহ হস্তান্তর এবং উদ্ধার অভিযানের তথ্য যাচাই করার জন্য তারা আগেই তেহরানকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু ইরান তখন কোনো সাড়া দেয়নি।

এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ কাতারের বিরুদ্ধে পাইলটদের ফেরত দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন। তিনি জানান, ইরানি বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাতারে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। এই জটিল পরিস্থিতি নিরসনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে (আইসিআরসি) জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বাঘেরজাদেহ আরও দাবি করেছেন যে, কুয়েতও তাদের চার নাগরিকের বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্য গোপন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!