ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কাতারের সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারের প্রতিরক্ষামূলক প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে পরিচিত ‘তামিম বিন হামাদ সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’-এর পরিচালনা পর্ষদ বা বোর্ড অব ট্রাস্টিজ গঠন করেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। জারিকৃত ৩৭ নম্বর আমিরি ডিক্রির মাধ্যমে এই পর্ষদটি গঠন করা হয়। নতুন এই কাঠামো অনুযায়ী, কাতারি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ পর্ষদের চেয়ারম্যান এবং প্রতিরক্ষামন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা হলেন

  1. স্বরাষ্ট্রমন্ত্রী
  2. শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী
  3. পরিবহনমন্ত্রী
  4. স্টেট সিকিউরিটি সার্ভিসের প্রধান
  5. সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ
  6. ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান
  7. কাতার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট
  8. ড. মারিয়াম আলী সুলতান আল-মাদিদ
  9. শেখা ড. দিনা বিনতে আহমেদ বিন সাইফ আল থানি

ডিক্রি অনুযায়ী, পর্ষদের চেয়ারম্যান প্রয়োজনবোধে আরও অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের সদস্য হিসেবে মনোনয়ন দিতে পারবেন। সরকারি গেজেটে প্রকাশের দিন থেকে এই ডিক্রির কার্যকারিতা শুরু হবে। দেশের সামরিক ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে এই বিশ্ববিদ্যালয় ও নতুন পর্ষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারের সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির

আপডেট সময় : ০১:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬