দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী

দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ।

 

 

 

দীপেন দেওয়ানের পদত্যাগে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

 

 


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি।

 

 

সোমবার বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।​

পড়ুন>> নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় ৩ জনের মৃত্যু

 

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেয়।

পড়ুন>> গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলা-ভাঙচুর

 

 

সড়ক অবরোধ চলাকালীন সময়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,​পার্বত্য অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার উপদেষ্টা পদে থাকা অত্যন্ত জরুরি ছিল।​

 

 

কোন অদৃশ্য সুতোর টানে বা চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে।​দীপেন দেওয়ানের পদত্যাগ অনতিবিলম্বে প্রত্যাহার করে তাকে সসম্মানে দায়িত্বে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!