ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে কৃষকেরা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৮:০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৫৪২ বার পড়া হয়েছে

তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে সাধারণ কৃষকেরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

মাছ ধরার জন‍্য হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে সাধারণ কৃষকেরা। প্রতিকার চেয়ে এলাকার সাধারণ কৃষকদের পক্ষে গত ২২ মার্চ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কৃষক মোঃ জায়েদ মিয়া।

পড়ুন>>ধানের মাজরা পোকা দমন ও পরিচিতি

লিখিত আবেদনের প্রেক্ষিতে জানা যায়, মাছ ধরার অভিসন্ধিতে গত ২২/০৩/২০২৩ইং সকাল ৭ টার সময় তাহিরপুর উপজেলার শ্রীপুর (উ:) ইউনিয়নের গনিয়াকুড়ি হাওরে বাঁধ কাটে। এতে হাওরে পানি প্রবেশ করতে দেখা যায়।

হাওর পাড়ের সাধারণ কৃষকরা তাদের কাছে গেলে গালি-গালাজ সহ মারধর করতে থাকেন।

মান্দিয়াতা গ্রামের ১১ জনের সংঘবদ্ধ উগ্র, দাঙ্গাবাজ সন্ত্রাসী – আব্দুল ছত্তার, আব্দুল কাদির, আলী আমজদ, আব্দুল জব্বার, সজিব মিয়া, রাজীব মিয়া, বোরহান, দিলোয়ার, আলম, আলী জান, তুয়েল মিয়া সহ আরো অনেকেই দলবদ্ধ হয়ে মাছ ধরার জন্য গনিয়াকুড়ি হাওড়েরর বাঁধ কেটে ফেলে।

এমতাবস্থায় কৃষিজীবি লোকজন দুশ্চিন্তায় পরে যান। পরবর্তীতে হাওর পাড়ের কৃষকদের পক্ষে প্রতিকার চেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেন।

পড়ুন>>সুনামগঞ্জ ১ আসনে কে হবেন নৌকার মাঝি চলছে জোর প্রচারণা  

হাওর পাড়ের প্রতিবাদী কৃষক মোঃ জায়েদ মিয়া। লিখিত অভিযোগে উপজেলার গনিয়াকুড়ি হাওরে বাঁধ কাটায় হাওরে পানি প্রবেশ করানো সহ বাঁধ মেরামতের ইউএনও হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, হাওরে বাঁধ কেটে মাছ ধরার বিষয়ক লিখত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটায় বিপাকে কৃষকেরা

আপডেট সময় : ০৮:০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩