ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার দিচ্ছেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

 

 

 

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 

ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

সোমবার (০২ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার এবং পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ বেলাল হোসেন।

পড়ুন>>হোয়াটসঅ্যাপে মৃত্যুর হুমকি: নিরাপত্তাহীনতায় এনসিপি নেতা

 

 

 

তিনি বক্তব্যে বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে খেলার মাঠ থেকেই।”

 

 

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সবসময়ই এ প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে পাশে থাকবে।দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পড়ুন>> বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও মোঃ খোদাদাদ হোসেন,বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঠাকুরগাঁও শেখ ইমরান হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ঠাকুরগাঁও জুয়েল রানাসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

 

 

এছাড়াও অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণ এবং অভিভাবকদের উচ্ছ্বাস। আয়োজনটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!