ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক আল-আকসায় শত শত ইসরাইলির প্রবেশ, চললো নাচ-গান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ গোপালগঞ্জে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ বেনাপোলে পণ্য খালাসে বিভ্রান্তি: তদন্তের আগেই শেড ইনচার্জ ক্লোজ ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, দুই দশকের উপস্থিতির পর

বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১০৪২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে পথসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে ‘আফগানিস্তানের মতো পরিস্থিতির’ দিকে নিতে চায়।

তিনি বলেন, এই দলটি দেশের অগ্রগতির অন্তরায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

পথসভায় তিনি বলেন, “জামায়াতের আমির সাহেব নাকি নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন—এটি সত্য কি না জানি না। তবে যদি এমন কথা বলে থাকেন, তা মারাত্মক অন্যায়। বাংলাদেশের নারীরা কখনো এই অবমাননা মেনে নেবে না।”

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের কাজের সুযোগ সীমিত করতে চায়। “গার্মেন্টসে কর্মরত নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেবে না—এমন কথা বলা হচ্ছে। তাহলে নারীরা কাজ না করলে খাবে কী? সরকার টাকা দেবে—এ কথা পুরোপুরি প্রতারণা। কাজ না করলে কোনো সরকারই টাকা দেবে না,” বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশ এগিয়ে নিতে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ দরকার। “আমাদের দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। তাদের বাদ দিয়ে দেশ এগোতে পারে না,” যোগ করেন তিনি। জামায়াতকে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ বেহেশতে যাবে—এ ধরনের কথা বলে সাধারণ মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে।”

পড়ুন>> তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

নির্বাচনে হুমকি ও ভয়ভীতি প্রসঙ্গে তিনি বলেন, কেউ ধানের শীষ প্রতীকের পক্ষে কথা বলতে বাধা দিলে বা হুমকি দিলে তা জানাতে। “সরকার স্পষ্টভাবে বলেছে—নির্বাচনে কাউকে ভয় দেখানো যাবে না। করলে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি। সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সনাতনি, হিন্দু ভাই–বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।”

উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে ‘আফগানিস্তানের পথে’ নিতে চায় জামায়াত- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬